Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:১৩ পিএম

বাথরুম থেকে জনপ্রিয় অভিনেতার লাশ উদ্ধার

Advertisement

ভারতীয় অভিনেতা আদিত্য সিং রাজপুতকে সোমবার বিকালে আন্ধেরিতে তার বাড়ির বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর এনডিটিভির। 

আদিত্য সিং রাজপুত একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। 

আদিত্যের এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ভবনের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আদিত্য। ধারণা করা হচ্ছে, মূলত এ কারণেই বাথরুমে পড়ে যান তিনি। 

দিল্লির বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইয়ে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নাহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপন করেছেন। ভাগ নিয়েছিলেন স্প্লিটসভিলা ৯-এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪-এর মতো টিভি প্রজেক্টের অংশও ছিলেন। 

বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ ৩ পার্টিগুলোতে তাকে প্রায়ই দেখা যেত।

Advertisement

বাথরুম অভিনেতা আদিত্য লাশ  

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম