Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনথিয়ার ‘ভালোবাসার অলিগলি’ শুরু

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৬:২৩ এএম

সিনথিয়ার ‘ভালোবাসার অলিগলি’ শুরু

Advertisement

আজ থেকে স্যাটেলাইট চ্যানেল এনটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার অলিগলি’। নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে। এটি পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকে দরিয়া নামে একটি চরিত্রে অভিনয় করছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সিনথিয়া।

নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগর জাহান ভাই নিঃসন্দেহে একজন গুণী নাট্যকার এবং নির্দেশক। কিভাবে অভিনয় করতে হবে তা তিনি যথাযথভাবে বুঝিয়ে দেন। এ কারণে তার নাটকে পারফর্ম করাটাও বেশ স্বাচ্ছন্দ্যের হয়ে উঠে। বরাবরের মতো এ কাজটিও বেশ আনন্দ নিয়ে করেছি। এ নাটকে আমার চরিত্র বেশ ইন্টারেস্টিং।

প্রত্যেকেই যার যার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। নতুন এই ধারাবাহিকটি নিয়েও আমি আশাবাদী।’

এদিকে সিনথিয়া অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হিসাবে কাজ করছেন। নাচ নিয়েও তার ব্যস্ততা রয়েছে। এরই মধ্যে সিনথিয়া মালদ্বীপ এবং থাইল্যান্ডে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরো কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন তিনি। এদিকে সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Advertisement

সিনথিয়া ভালোবাসার অলিগলি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম