Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবকে ১০০ তে ৫০০ দিতে চান অপু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০১:৪২ পিএম

শাকিবকে ১০০ তে ৫০০ দিতে চান অপু

Advertisement

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।সম্প্রতি গণমাধ্যমে তিনি শাকিবের সঙ্গে সিনেমা, বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন। 

সিনেমায় তাদের জুটি নিয়ে অপু বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন। 

শাকিব খান অভিনেতা হিসেবে কেমন?— এমন প্রশ্নের জবাবে অপু বলেন, প্রথমেই শাকিব খান আমার একজন সিনিয়র অভিনেতা। তাকে সম্মান করা ছাড়া বিচার করার শক্তি, সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। কারণ আমি যখন সিনেমায় কাজ শুরু করি, তখন তিনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যদিও তার ক্যারিয়ারটা আমাদের জুটির কারণে আরও শক্তিশালী হয়েছে। তার কাছ থেকে অনেক শেখার আছে। 

অপু বলেন, আমার এই সাফল্যের পেছনে ৮০ ভাগ কৃতিত্ব শাকিব খানের। কারণ তিনি যদি আমাকে তৈরি না করতেন, তা হলে আমি আজ অপু বিশ্বাস হতে পারতাম না, সেই জায়গা থেকে তাকে জাজমেন্টের ক্ষমতা আমার নেই।

তবে আমি তার ফ্যানের জায়গা থেকে যদি বলি, তা হলে তাকে ১০০ তে ৫০০ পার্সেন্ট দিতে চাই। তবে সহশিল্পী হিসেবে বলতে গেলে তিনি অনেক বড়মাপের একজন অভিনেতা। নতুন শিল্পীদের সঙ্গে অভিনয়ের সময় তিনি কখনো অনীহা প্রকাশ করেন না। তিনি সবাইকে সহযোগিতা করেন। 

তিনি বলেন, আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। 

Advertisement

শাকিব অপু বিয়ে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম