Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০২:১৫ পিএম

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা

Advertisement

টালিউড পরিচালকের কিশোরী মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা-গায়ক মহারাজ বসু। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের ফাঁকেই এমন কুকীর্তি ঘটিয়েছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে টালিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।

অভিযুক্ত মহারাজ একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গেছে। এমনকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তার গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।

অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।

পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই কিশোরী অভিনেত্রী ও তার চিত্রপরিচালক বাবা। তাদের অভিযোগ, এর পরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।

Advertisement

কিশোরী অভিনেত্রী যৌন গ্রেফতার অভিনেতা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম