Logo
Logo
×

Advertisement

বিনোদন

নতুন যে সিনেমায় ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ০১:৫৭ পিএম

নতুন যে সিনেমায় ফারিয়া

Advertisement

দেশের চেয়ে কলকাতার সিনেমায় বেশি দেখা যায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। সে ধারাবাহিকতায় সম্প্রতি সেখানকার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। শিগ্গির এ সিনেমার শুটিংও শুরু করবেন বলে জানা গেছে।

নাম ঠিক না হওয়া এ সিনেমাটি পরিচালনা করছেন বাবা যাদব। এতে নায়ক হিসাবে অভিনয় করবেন সোমরাজ মৈত্রী। নতুন সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এর গল্প দারুণ। আমার চরিত্রটিও অসাধারণ। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। আমার বিশ্বাস সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’ 

এদিকে সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। এটি তারই আগে অভিনীত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়াল। গত কিছুদিন ধরে নায়ক অঙ্কুশকে নিয়ে কলকাতায় এ সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিলেন ফারিয়া। প্রচারণা শেষে গতকাল দেশে ফিরেছেন। 

অন্যদিকে বাংলাদেশে কিছুদিন আগে ‘ফুটবল ৭১’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এতে তার সঙ্গে দীর্ঘদিন পর জুটি বেঁধে অভিনয় করেছেন আরেফিন শুভ। সিনেমাটি চলতি বছর মুক্তি দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি তার অভিনীত ‘মুজিব : একটি জাতির রূপকার’ নামে একটি সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়।

Advertisement

শাহরুখ সালমান

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম