Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমার কোনো কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে: পরীমনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:০১ এএম

আমার কোনো কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে: পরীমনি

Advertisement

চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। সেখানে তাকে দেখা গেছে এক পরিপূর্ণ রূপে। যে পরীমনির জীবন ছিল উন্মুক্ত পাখির মতো। সেই পরী এখন অনেকখানি পরিণত, অনেকটা চুপচাপ। এখন তার সব ভাবনা সংসার আর সন্তান রাজ্যকে ঘিরে। শোবিজকেন্দ্রিক আয়োজনে এখন তার হইহুল্লোড় দেখা যায় না।

এসব পরিবর্তন প্রসঙ্গেই জানতে চাওয়া হয় নায়িকার কাছে। জবাবে পরীমনি বললেন, আমি কি বদলে গেছি? আমার তো মনে হয় কোনো কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে। মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব তো অনেক দারুণ কিছু। হইহুল্লোড় এখন আরও বেশি হচ্ছে। কারণ আমার সঙ্গে আমার বাচ্চা হইহুল্লোড় করছে।

শুক্রবার ক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মা’। ছবির প্রথম শো দেখার জন্য ছেলেকে নিয়ে ছুটে যান মিরপুরের সনি স্কয়ারে। সেখানেই মুখোমুখি হন গণমাধ্যমের। 

‘মা’ ছবি নিয়ে পরীমনি বলেন, বেশিরভাগ দর্শক নারী দেখলাম। আমার মনে হয়, এটি মায়েদের ছবিতে পরিণত হয়েছে। দারুণ একটি কাজ। সবাইকে বলব, হলে এসে ছবিটি দেখুন। আমাদের জন্য দোয়া করবেন, যেন আরও ভালো কাজ উপহার দিতে পারি।

উল্লেখ্য, ‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। যেখানে যুদ্ধের নির্মমতার পাশাপাশি মা-সন্তানের অকৃত্রিম আবেগের চিত্র ফুটে উঠেছে। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

Advertisement

পরীমনি বিয়ে মা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম