Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গাড়ি আসতে দেরি হওয়ায় অটোরিকশায় সারা (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:৪৬ এএম

গাড়ি আসতে দেরি হওয়ায় অটোরিকশায় সারা (ভিডিও)

Advertisement

‘জারা হাটকে, জারা বাঁচকে’র প্রচার অনুষ্ঠান থেকে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান, যা দেখে শোর চলছে সোশ্যাল মিডিয়ায়।

লক্ষণ উতেকর পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমাটিতে সাইফকন্যা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছেন। বুধবার ভিকির সঙ্গে সিনেমার ‘মিউজিক লঞ্চ’ অনুষ্ঠানে গিয়েছিলেন সারা।

সেখানে অভিনেত্রী একটি গোলাপি পোশাক পরেছিলেন। সেই পোশাকেই বুধবার অটোরিকশায় সারাকে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সময়মতো গাড়ি না পৌঁছানোয় অটোরিকশায় করে বাড়ি ফেরেন সারা।

পথে পাপারাজ্জিদের সঙ্গে অভিনেত্রীর দেখা হলে তিনি হাসিমুখে তাদের বলেন, “গাড়ি আসেনি।” 

অটোরিকশা থেকে নামার পরেও অভিনেত্রী কিছু সময় চালক ও এক ভক্তের সঙ্গে আড্ডা দেন, সেলফি তোলেন।

পরে অটোরিকশা ভ্রমণের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে সারা লেখেন, “যখন ড্রাইভার ও গাড়ি থাকবে ‘হাটকে’, অটোরিকশায় যাও ‘বাঁচকে।”

আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে ‘জারা হাটকে, জারা বাঁচকে’।

Advertisement

সারা ভিকি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম