Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এখন যা নিয়ে ব্যস্ত সাদিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০২:১১ পিএম

এখন যা নিয়ে ব্যস্ত সাদিয়া

Advertisement

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান। মাস কয়েক আগে ‘মায়া শালিক’ নামে একটি ওয়েবফিল্ম দিয়ে আলোচনায় আসেন তিনি।

এরপর বেশকিছু নাটকে অভিনয় করেন। সম্প্রতি ‘স্বপ্নভূক’ নামে নতুন একটি ওয়েবফিল্মে কাজ শুরু করেছেন তিনি। এটি নির্মাণ করছেন মাসুম শাহরিয়ার। বর্তমানে প্রায় শেষের দিকে এই ওয়েব ফিল্মের নির্মাণ কাজ। 

এ প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, ‘আমার প্রথম ওয়েবফিল্ম মায়া শালিকের জন্য এখনো অনেক সাড়া পাই। এজন্য শিহাব শাহীন ভাইয়া (নির্মাতা) ও অপূর্ব ভাইয়ার (সহশিল্পী) প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর নতুন ওয়েব ফিল্ম স্বপ্নভূকে আমার চরিত্রটি এক কথায় অসাধারণ। 

টানা কাজ করছি। গল্পের প্রয়োজনে ঢাকা, ঢাকার বাইরে নানা জায়গায় শুটিং হচ্ছে। বিগত বেশ কয়েকটি দিন ধরে এ চরিত্রের মধ্যেই ডুবে আছি। মাসুম শাহরিয়ার ভাইয়ার প্রতি কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য।’

Advertisement

সাদিয়া আয়মান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম