Logo
Logo
×

Advertisement

বিনোদন

রুনা লায়লাকে নিয়ে তিন্নির স্বপ্নপূরণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১১:১৬ এএম

রুনা লায়লাকে নিয়ে তিন্নির স্বপ্নপূরণ

Advertisement

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার দারুণ ভক্ত এ প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করলেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখা বা তার সান্নিধ্যে আসার সুযোগ হয়নি তার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

কিছুদিন আগে মা দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মা পদক’ অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বে ছিলেন তিন্নি। সেই ক্ষণটি তার জন্য ছিল স্মরণীয়।

সে ঘটনা উল্লেখ করে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিন্নি লিখেছেন, ‘সেদিন প্রথমবার কিংবদন্তি শিল্পী, আমার অনেক শ্রদ্ধার রুনা লায়লা ম্যামকে দেখলাম। মা পদক অনুষ্ঠানে তাকে আমি একদম কাছ থেকে সরাসরি দেখতে পাই।

শুধু দেখতে পাওয়াটাই আমার কাছে যথেষ্ট ছিল। তবে যখন নিজে ফুল দিয়ে ম্যামকে বরণ করলাম, সেটা ছিল আমার জন্য অনেক বিশেষ একটি মুহূর্ত। ম্যাম মন ভরে দোয়া করলেন।

আর সবচেয়ে বড় পাওয়া ছিল তিনি আমার নাম ধরে ডেকে আদর করেছেন। তিনি আমার নাম জানেন এবং আমাকে তিনি মনে রেখেছেন, শিল্পী জীবনে আমার অর্জনের তালিকায় এ ঘটনাটি শীর্ষে থাকবে।’

 

 

Advertisement

গান রুনা লায়লা তিন্নি

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম