Logo
Logo
×

Advertisement

বিনোদন

না ফেরার দেশে নাট্যকার মোহন খান 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০১:১৫ এএম

না ফেরার দেশে নাট্যকার মোহন খান 

Advertisement

জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান আর নেই। মঙ্গলবার (৩০ মে) রাত ১১টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহন খান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তার।

জানা গেছে, বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
১৯৮৮ সাল থেকে দেশের টেলিভিশন নাটক পরিচালনা ও রচনায় পরিচিতি মুখ মোহন খান। এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগেও কাজ করেছেন তিনি।

তার পরিচালিত প্রথম নাটক ‘আমার দুধমা’ প্রচার হয় বিটিভিতে। এছাড়া ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে উঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’সহ আরও অনেক নাটক নির্মাণ করেছেন মোহন খান।

Advertisement

নাট্যকার মোহন খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম