Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে নতুন অতিথি!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৬:৪৮ পিএম

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে আসছে নতুন অতিথি!

Advertisement

ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে রাজস্থানে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। চার মাস হয়ে গেছে তবু মধুচন্দ্রিমায় যাওয়ার সময় পাননি এ নবদম্পতি। সম্প্রতি দু’জনকে জাপানে দেখা যায়। যদিও সেই সফর ছিল কাজের কারণেই। এর মধ্যেই তাদের সংসারে নতুন সদস্যের আগমনের খবর শোনা যাচ্ছে।

বিয়ের পর একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন অভিনেত্রী কিয়ারা। কালো রঙের গাড়িটির দাম প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা। এখন এ গাড়িতেই তাকে শুটিংয়ে যেতে দেখা যাচ্ছে। 

‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ-কিয়ারা জুটি মন কেড়েছিল দর্শকদের। পর্দার প্রেম থেকে তাদের বাস্তবের পরিণয়। সে ছবির প্রযোজক ছিলেন কর্ণ জোহর। ‘সত্যপ্রেম কি কথা’ ছবির শুটিং সদ্য শেষ করছেন অভিনেত্রী কিয়ারা। 

শোনা যাচ্ছে, শিগগির স্বামী সিদ্ধার্থের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে কিয়ারাকে। বিয়ের পরে এটিই হবে একসঙ্গে তাদের প্রথম কাজ। করণ জোহরের প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হচ্ছে এ ছবি।

Advertisement

জুটি সিদ্ধার্থ কিয়ারা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম