Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটা যন্ত্রণাদায়ক ছিল’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:২৪ পিএম

‘দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটা যন্ত্রণাদায়ক ছিল’

ফাইল ছবি

Advertisement

টেলিগ্রাফের টি২-কে দেওয়া একটা সাক্ষাৎকারে আশিস বিদ্যার্থী দ্বিতীয় বিয়ে, রূপালির সঙ্গে আলাপসহ নানা বিষয় জানিয়েছেন। অভিনেতা বলেন, পিলুর সঙ্গে বিচ্ছেদের পর আমার একটা ব্লগিংয়ের কাজের সময় আমার সঙ্গে রূপালির আলাপ হয় গত বছর। আমরা এরপর থেকে কথা বলতে থাকি। 

ও অনেক কষ্ট, ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে। পাঁচ বছর আগে ওর স্বামী মারা গিয়েছে। তারপর ও আর বিয়ে করবে না বলে ঠিক করে। কিন্তু আমাদের কথা যত বাড়ে তত ও বোঝে যে জীবনটা নতুন করে শুরু করা যায়। আমি ভীষণ খুশি, যে আমি আমার জীবনটা আবার এমন একজন মানুষের সঙ্গে শুরু করলাম। যে জীবনটাকে অন্যভাবে দেখে। 

ওর বয়স এখন ৫০ আর আমার ৫৭। তাতে কী? আমাদের বয়স, সামাজিক অবস্থান যাই হোক না কেন আমাদের সবার সুখী হওয়ার অধিকার আছে।

তিনি আরও বলেন, তার পরিবারের নাকি তার এই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত মানতে বেশ অসুবিধা হয়েছিল। তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। আশিস বলেন, পিলু আর আমি অনেক সুন্দর স্মৃতি নিয়ে জীবনে এগিয়ে চলেছি। 

আমি পিলুকে কখনও স্রেফ আমার ছেলের মা হিসেবে দেখিনি। পিলু আমার স্ত্রী, আমার বন্ধু। তাই ভাববেন না আমরা সিদ্ধান্তটা অনেক আনন্দের সঙ্গে নিয়েছি। দুজনকেই কষ্ট পেতে হয়েছে। কিন্তু জীবন তো থেমে থাকে না।

Advertisement

আশিস বিদ্যার্থী দ্বিতীয় বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম