Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০১:০৬ পিএম

শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া

Advertisement

কুরবানির ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন ও অভিনেতা রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিজয়ের গল্প’। এটি একটি সাত পর্বের ধারাবাহিক নাটক।

প্রচার হবে বৈশাখী টিভির ঈদ আয়োজনে। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রোমেল। এর গল্পে দেখা যাবে, অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র বিজয়ের বিয়ের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে তার বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করে।

মুহূর্তের মধ্যে সেই অভিযোগের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভেঙে যায় বিয়ে। পুলিশ খুঁজতে থাকে বিজয়কে। এভাবেই এক অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে চলে নাটকের কাহিনি।

Advertisement

ফারিয়া শাহরিন রাশেদ সীমান্ত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম