Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

২৪৬ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ০৩:১২ পিএম

২৪৬ কোটি টাকার বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা অভিনয়ের থেকে আইটেম গানের জন্য বেশ খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি বিলাসী জীবনের জন্য প্রায়ই থাকেন আলোচনায়। তিনি দক্ষিণ কোরিয়ার মিস এশিয়ান সুপারমডেল ২০১১। মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার। মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন এ অভিনেত্রীভারতের প্রতিনিধিত্ব করছেন ২৯ বছর বয়সি এ সুদর্শনী।

শুধু তাই নয়, ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী।

এবার বিলাসবহুল বাড়ি কিনে চমকে দিলেন তিনি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল বাংলো কিনেছেন উর্বশী। পাঁচতলাবিশিষ্ট প্রাসাদসম এই বাংলোতে রয়েছে ব্যক্তিগত জিম, বড় একটি বাগান, বিস্তৃত উঠোন।

সমসাময়িক ও আধুনিক মেজাজে বাড়িটির ডিজাইন করা হয়েছে। উর্বশী এটি কিনতে ব্যয় করেছেন ১৯০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৪৬ কোটি ৭৮ লাখ টাকা। এরই মধ্যে নতুন বাড়িতে উঠেছেন উর্বশী।

 

Advertisement

বলিউড উর্বশী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম