Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

’৭৫- পরবর্তী প্রেক্ষাপট নিয়ে সিনেমায় যে চরিত্রে নিপুণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ১২:২০ পিএম

’৭৫- পরবর্তী প্রেক্ষাপট নিয়ে সিনেমায় যে চরিত্রে নিপুণ

Advertisement

৭১-এর মহান মুক্তিযুদ্ধ পরবর্তী ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিক্রিয়ায় দেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়েছিল, তার গল্প নিয়ে তৈরি হচ্ছে একটি সিনেমা। নাম ‘আজান’। 

এটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। নির্মাতা জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৫ আগস্ট ১৯৭৫ সালে নির্মমভাবে হত্যার পরবর্তীকাল থেকে ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সময় পর্যন্ত তৎকালীর প্রেক্ষাপটে এ সিনেমার কাহিনি বিস্তৃত। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ। 

তিনি বলেন, ‘গল্পের প্রেক্ষাপটে এটিকে একটি ঐতিহাসিক সিনেমা বলা যেতে পারে। এ ধরনের একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেরও বেশ ভালো লাগছে। আশা করছি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’ গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত কালিগঞ্জের বিভিন্ন লোকেশনে ‘আজান’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে।

Advertisement

ঢালিউড নিপুণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম