Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই নীলম?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০১:৩৫ পিএম

ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই নীলম?

Advertisement

ব্যক্তিগতজীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পছন্দ করেন না লিওনার্দো ডি ক্যাপ্রিও। অথচ তা নিয়েই অনুরাগীদের কৌতূহল বেশি। এবার শোনা যাচ্ছে— নিজের চেয়ে ২০ বছরের ছোট একজন ভারতীয় সুন্দরীর প্রেমে পড়েছেন ‘টাইটানিক’-এর জ্যাক!
নাম তার নীলম গিল— তার সঙ্গেই লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জনের খবর এখন বিভিন্ন বিনোদন সাময়িকীতে।

পেজ সিক্সের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লন্ডনের সেলিব্রিটি হটস্পট ‘চিলটার্ন ফায়ার হাউসে’ ২৮ বছর বয়সি গিলের সঙ্গে ৫৮ বছরের ডিক্যাপ্রিও ডেট করেছেন। এ ছাড়া গিলকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও।

এবার কান চলচ্চিত্র উৎসবে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসির ওই সিনেমায় অভিনয় করেছেন ডিক্যাপ্রিও। সেখানেই নীলমের সঙ্গে প্রথম দেখা গিয়েছিল ডিক্যাপ্রিওকে।

তবে যে ‘চিলটার্ন ফায়ার হাউসে’ গিলের সঙ্গে ডিক্যাপ্রিওকে দেখা গেছে, সেখানেই চলতি বছরের ফেব্রুয়ারিতে জোসি রেডমন্ডের সঙ্গে আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছিলেন এই হলিউড তারকা।
তবে অস্কারজয়ী ডিক্যাপ্রিওর প্রেমে আর ডেটে বিভিন্নজনের নাম এসেছে গত কয়েক বছরে।

২০১৮ সালের শুরুতে মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে প্রণয় শুরু হয় ডিক্যাপ্রিওর। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন তারা। তবে দুই বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজে গত বছর।

এর পর ২০২২ সালে ৪৯ বছর বয়সি এ হলিউড তারকাকে ২৭ বছরের জিজি হাদিদের সঙ্গে নিউইয়র্ক শহরে ঘুরতে দেখা যায়।

সেই প্রেম দানা বাঁধতে না বাঁধতেই ২১ বছরের তরুণী জোসি রেডমন্ডের সঙ্গে ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন উড়তে শুরু করে।

মডেলিংয়ের জগতে পরিচিত নাম নীলম গিল। নিজেকে একজন ব্রিটিশ-পাঞ্জাবি মডেল হিসেবে তুলে ধরা গিলের ক্যারিয়ার শুরু ১৪ বছর কয়সে। এক দশক আগে ব্রিটিশ ব্র্যান্ড বারবেরি ক্যাম্পেইনে ভারতীয় মডেল হয়ে গিল ইতিহাস গড়েছিলেন।
একার ‘টিন ভোগকে’ গিল বলেন, আমি আনন্দিত যে এমন একটি কোম্পানির জন্য কাজ করছি, যা বৈচিত্র্যকে আলিঙ্গন করে, বিশেষত যারা এটি প্রচার করে যে ব্রিটিশ হওয়া মানে কেবল শ্বেতাঙ্গ নয়।

Advertisement

লিওনার্দো ডি ক্যাপ্রিও নীলম গিল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম