Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাগরপাড়ে কার সঙ্গে রোমান্স করছেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা? 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:০৪ পিএম

সাগরপাড়ে কার সঙ্গে রোমান্স করছেন অন্তঃসত্ত্বা ইলিয়ানা? 

Advertisement

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ এপ্রিল মাসেই মা হওয়ার ঘোষণা দিয়েছেন। এর পরই অনুরাগীদের মধ্যে গুঞ্জন শুরু হয়— সন্তানের বাবা কে? এ নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। 

যদিও অভিনেত্রী অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে মুখ খোলেননি। কিন্তু গর্ভাবস্থায় বিভিন্ন সময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তবে ইলিয়ানা তার সন্তানের বাবাকে রেখেছেন আড়ালে। এবার অবশ্য ধীরে ধীরে সন্তানের বাবাকে নিয়ে মুখ খুলছেন। বেবিমুনে গিয়ে নতুন খবরের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই দেখা যাচ্ছে— সাগরপাড়ে এক পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছেন ইলিয়ানা। হাত রেখেছেন একে অপরের হাতে। নজর কেড়েছে দুজনের হাতের আংটি। 

এমনিতেই অভিনেত্রীর সন্তানের বাবা কে— এই জল্পনা তুঙ্গে। এর মাঝে এই ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত দিতে চাইছেন ইলিয়ানা? দুজনের হাতের আংটি দেখে অনেকেই অনুমান, তা হলে কি বাগদান সারলেন অভিনেত্রী! সেখানেও অবশ্য সঙ্গীকে আড়ালে রেখেছেন অভিনেত্রী। অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন— খাবার খাওয়ার সময় বিরক্ত করাই আমার কাছে ভালোবাসা।
 

Advertisement

ডি ক্রুজ বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম