Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আলিয়ার মন ভালো নেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৯:১০ পিএম

আলিয়ার মন ভালো নেই

Advertisement

গত বৃহস্পতিবার প্রিয় দাদুকে হারিয়েছেন আলিয়া ভাট। সোনি রাজদান হারিয়েছেন তার বাবাকে। ৯৪ বছর বয়সে মৃত্যু হয় আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের। 

সোনি রাজদান ও আলিয়া ভাটের পরিবারের এখন শোকের মাতম। তাদের পাশে দাঁড়াতে আলিয়াদের বাড়িতে যাওয়ার কথা ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের। কিন্তু ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। তার ছেলে আরিয়ান খান গিয়ে আলিয়া ভাটদের সমবেদনা জানিয়েছেন। 

দাদুর মৃত্যুর পর আবেগঘন পোস্টে আলিয়া ভাট লেখেন, ‘আমার হিরো আমার দাদু। ৯৩ বছর বয়সেও তিনি গলফ খেলেছেন।  ৯৩ বছর পর্যন্ত কাজ করেছেন। দারুণ অমলেট বানাতেন। আমাকে দারুণ সব গল্প শোনাতেন। তিনি ক্রিকেট ভালোবাসতেন, ছবি আঁকতে ভালোবাসতেন আর সব থেকে বড় কথা উনি নিজের পরিবারকে ভালোবেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনকে ভালোবেসেছেন! আমার হৃদয় আজ বিষাদে ভরপুর, তবে তার মধ্যেও আনন্দ রয়েছে… কারণ, আমার দাদু যে কাজই করেছেন, সবসময় আমাদের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আমি কৃতজ্ঞ এবং আর্শীবাদধন্য যে তার ছত্রছায়ায় বড় হতে পেরেছি।’

Advertisement

আলিয়া মন ভালো নেই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম