Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের তারিখ নিয়ে যা বললেন দীঘি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০১:১২ পিএম

বিয়ের তারিখ নিয়ে যা বললেন দীঘি

Advertisement

শিশুশিল্পী হিসেবে বড়পর্দায় আগমন ঘটলেও এখন পুরোপুরি নায়িকা। এক কথায় নতুন দিনের মেধাবী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকাদের প্রেম-বিয়ে নিয়ে জানতে প্রচণ্ড আগ্রহ থাকে ভক্তদের। এরই ধারাবাহিকতায় বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় দীঘিকে।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে সংগীতশিল্পী ফাতিমা তুজ জোহরা ঐশী ও মডেল-অভিনেতা আরেফিন জিলানী সাকিবের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন দীঘি।

এদিন নিজের বিয়ে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘আমার মনে হয় এটা আমাকে ৫-৭ বছর পর জিজ্ঞেস করলে একটা ডেট বলতে পারব। আপাতত বলতে পারছি না।’

তিনি যোগ করেন, ‘সাধারণত বিয়েতে একটু সাজগোজ করতে হয়। সব সময় শুটিংয়ের জন্য সাজি, আজ একান্ত নিজের জন্যই সেজেছি। তবে বউ সাজাটা বেশ আনন্দের। যেভাবেই বউ সাজানো হোক না কেন, কেউ যদি সেজে বলে আমি বউ—এটি বললেই মনে হয় সুন্দর লাগে।’

এ সময় দীঘি জানান, অনেক দিন পর কোনো বিয়ের দাওয়াতে এসেছি। অনেকের সঙ্গেই দেখা হলো, বেশ ভালো লাগছে। নবদম্পতির জন্য অনেক অনেক শুভকামনা।

 

Advertisement

ঢালিউড দীঘি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম