Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৪:১১ পিএম

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন হিরো আলম

Advertisement

অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন একের পর এক তারকা। এবার সেই তালিকায় নাম উঠল ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের।

সোমবার গণমাধ্যমকে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি জানান, আজ বিকালে নির্বাচন কমিশনে যাবেন ফরম নিতে।

হিরো আলম বলেন, ‘অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।’

এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি। তবে বগুড়া-৬ আসনে হেরে জামানত বাজেয়াপ্ত হয় তার।
 

Advertisement

হিরো আলম নির্বাচন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম