Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাটরিনার স্বভাব ফাঁস করলেন ভিকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০৯:১৬ পিএম

ক্যাটরিনার স্বভাব ফাঁস করলেন ভিকি

Advertisement

বিয়ের আগে সম্পর্কের কথা সমালোচনায় আসতে দেননি ভিকি-ক্যাটরিনা যুগল। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানে রাজকীয় কায়দায় বিয়ে করেছেন দুজন। দুই পরিবারের সদস্য আর খুব কাছের বন্ধুদের নিয়ে সেই বিয়েতে মিডিয়ার প্রবেশের অধিকার ছিল না। ছবি তোলার অনুমতি পাননি অতিথিরা।

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের সংসার এক বছরের বেশি সময়। এর মধ্যে ক্যাটরিনা পাকা গিন্নি। ভিকি তার নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় সংসারের গোপন টুকটাক কথা ফাঁস করেন বারবার। এবার ফাঁস করলেন ভিকি, যতই কাজের চাপ থাক না কেন সংসারের সব খরচের হিসাব রাখেন ক্যাটরিনা কাইফ। পাই টু পাই হিসাব রাখতে সপ্তাহে একদিন বাজেট মিটিংও করেন। 

‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে ‘নিউজ তক’-এর সঙ্গে কথোপকথনে ভিকি বলেন, সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ও (ক্যাটরিনা) প্রতি সপ্তাহে বা প্রতি দুই সপ্তাহে বাড়িতে একটা মিটিং করে। বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কিভাবে কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসাব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।

ভিকি জানান, দুজনের মধ্যে সঞ্চয় বেশি করেন তিনিই। ভিকি বলেন, এটা নির্ভর করে আমরা কী কিনছি এবং কে তাতে বেশি আগ্রহী। আমরা যদি এমন কিছু কিনছি যাতে আমি বেশি আগ্রহী, তাহলে সে বলে যে আমাদের বাজেটই মেনে চলা উচিত। যদি সেটা এমন কিছু হয় যাতে সে আগ্রহী, আর আমি বলি 'কেন এত খরচ...' এবং তারপরে সে বলে- 'না না, আমার এটা খুব পছন্দ।’

এর আগে ভিকি মজার ছলে বলছিলেন- ম্যাডাম একদিন একটা বার কেনার কথা বলল। আমি দাম দেখেই না করে দিলাম। ওটার জন্য যে খরচ পড়বে, একটা সিনেমা সাইন করে আমি তা পাই। আমি ওকে বললাম, ওখান থেকে পানীয় পান করলে আমার নেশাই হবে না। এর থেকে ভালো আমিই তোমায় সার্ভ করব।’

Advertisement

ভিকি গিন্নি ক্যাটরিনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম