Logo
Logo
×

Advertisement

বিনোদন

ভারতেও চঞ্চল বন্দনা

Icon

 আনন্দনগর প্রতিবেদক 

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৩:৫৪ পিএম

ভারতেও চঞ্চল বন্দনা

Advertisement

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী কিছুদিন আগে ‘তাকদীর’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এটি পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকী। 

ভারতীয় একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশের পর সিরিজটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। শুধু দেশেই নয়, এ সিরিজে চঞ্চলের চরিত্র এবং অভিনয়ে মন ছুঁয়ে গেছে ভারতীয় বাংলা ভাষাভাষী দর্শকদেরও। 

এবার সেই হাওয়া লাগছে দক্ষিণ ভারতের দর্শকদের গায়েও। সব জায়গায় ছিল চঞ্চল বন্দনা। একটি লাশবাহী গাড়ি ও তার চালককে নিয়ে তাকদীরের গল্প এগিয়েছে। এবার দক্ষিণ ভারতীয় দর্শকদের জন্য ‘তাকদীর’ রিমেকের প্রস্তুতি নিয়েছে প্রযোজনা সংস্থা। 

জানা গেছে, সিরিজটি ভারতের তেলেগু ভাষায় নির্মিত হবে। ঘোষণাটি দিয়েছেন ‘তাকদীর’র ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তেলেগু ভাষায় এর নাম হবে ‘দায়া’। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে সিরিজটি দেখা যাবে।

Advertisement

নাটক চঞ্চল

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম