Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সেই প্রিয়ার ওপর চটেছেন পরিচালক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০৮:০৭ পিএম

সেই প্রিয়ার ওপর চটেছেন পরিচালক

Advertisement

‘উরু আডার লাভ’ সিনেমার একটি গানে ভ্রু নাচানো আর কাজল টানা চোখের ইশারায় তোলপাড় চলচ্চিত্র জগত। সিনেমা মুক্তির আগেই ‘হিট’ হয়েছিলেন ভারতীয় নায়িকা প্রিয়া প্রকাশ ভারিয়ার। ওই বছরে গুগলে সবচেয়ে বেশি খোঁজার তালিকায় ভারতীয়দের মধ্যে ছিল প্রিয়ার নাম।

পাঁচ বছর আগে প্রিয়ার বয়স ছিল ১৮। আর ওই বয়সেই ক্যারিয়ারের প্রথম সিনেমায় ভ্রু নাচিয়ে এবং চোখের ইশারা করে তিনি যে শুধু তরুণ হৃদয়েই ঝড় তুলেছিলেন তা নয়, সে সময় বলিউড নায়ক ঋষি কাপুরও মুগ্ধ হয়ে প্রিয়াকে নিয়ে একটি টুইট করেছিলেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রিয়া অভিনীত ওই দৃশ্যটির ভিডিও ক্লিপ আবার ভাইরাল হয়েছে। প্রিয়াকে সেই দৃশ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমের কাছে এর পুরো কৃতিত্বই নিজের বলে দাবি করেন। 

এমন দাবি করায় প্রিয়ার ওপর ক্ষুব্ধ পরিচালক ওমর লুলু বলেন, আসলে পাঁচ বছর হয়ে গেছে তো, প্রিয়ার স্মৃতিভ্রংশ হয়েছে। স্মৃতিশক্তি তরতাজা করার আয়ুর্বেদিক ওষুধ খাওয়া দরকার প্রিয়ার।

পরিচালক লুলু বলছেন, এ দৃশ্যটির পুরোটাই তার মস্তিষ্ক প্রসূত।

পাঁচ বছর আগেও একটি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে ওই দৃশ্য নিয়ে পুরো কৃতিত্ব প্রিয়া আমাকে দিলেও এখন তিনি এ কথা কেন বলছেন সেটি জানি না। প্রিয়ার মুখে নতুন কথা শুনে অবাক হয়েছি, বিরক্তও আমি- বলেন পরিচালক।

লুলু টেলিভিশনকে দেওয়া প্রিয়ার সাক্ষাৎকারের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। লুলুর এই পোস্টের জবাবে প্রিয়া অবশ্য কিছু বলেননি।

Advertisement

প্রিয়া চটেছেন পরিচালক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম