Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিমানবন্দরের বালিশ চুরি করেন সারা, সাক্ষীও আছে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৫:২৯ এএম

বিমানবন্দরের বালিশ চুরি করেন সারা, সাক্ষীও আছে

Advertisement

মাঝে মধ্যেই অবাক করা কাণ্ড করে বসেন বলিউড নায়িকা সারা আলি খান। এতো বড় তারকা হয়েও এতো সাধারণ কর্মগুলো দেখে বেশ মজা পান তার অনুরাগীরা। এবার তিনি নাকি বিমানবন্দর থেকে বালিশ চুরি করেছিলেন এবং তার সাক্ষীও আছে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জরা হাটকে জরা বাঁচকে’ ছবির প্রচারের জন্যই এই সিনেমার নায়ক নায়িকারা তার প্রচার নিয়ে সারা এবং ভিকি কখনো মুম্বাই কখনো যান কলকাতায়। আর তাদের দেখার জন্য সব জায়গায়ই জনতার ভিড় জমে গিয়েছিল। আর এই জনসমক্ষে সারার কীর্তির কথা ফাঁস করে দিলেন ভিকি। আর এতে লজ্জায় লাল হয়ে যান সারা।

ভিকি জানান, সারা আলি খান নাকি বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেছিলেন। তার সাক্ষী ছিলেন অভিনেতা ভিকি নিজে। তিনি এতদিন এই কথা চেপে রাখলেও এবার সেই কথা সবার কাছে ফাঁস করলেন।

উল্লেখ্য, ২ জুন মুক্তি পাওার কথা ছিল ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত ‘জওয়ান’। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যাওয়ায় ‘জরা হাটকে জরা বাঁচকে’ মুক্তি পায়।

Advertisement

বালিশ চুরি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম