Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘শাকিব ছাড়া অচল’-মিথ্যা প্রমাণ করলেন বুবলী 

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ০৩:৩২ পিএম

‘শাকিব ছাড়া অচল’-মিথ্যা প্রমাণ করলেন বুবলী 

Advertisement

নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আত্মপ্রকাশ শবনম বুবলীর। কিন্তু আজ থেকে চার বছর আগেই শাকিবের বলয় থেকে বের হয়ে আসেন বুবলী। অনেকেই তখন বলেছিলেন, শাকিব ছাড়া বুবলী অচল। কিন্তু সেটা তিনি মিথ্যা প্রমাণ করেছেন গত চার বছরেই। শাকিবের বলয় থেকে বের হয়ে তিনি এখন সময়ের ব্যস্ত নায়িকা। 

শাকিবকে ছাড়া তিনি প্রথম অভিনয় করেছেন ‘ক্যাসিনো’ নামে একটি সিনেমায়। এ সিনেমায় তিনি জুটি বেঁধেছেন নায়ক নিরবের সঙ্গে। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি আগামী কুরবানি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন নির্মাতা। এ সিনেমায় বুবলীকে ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ত একটি চরিত্রে দেখা যাবে। অন্যদিকে নিরব অভিনয় করেছেন ক্যাসিনোর বিরুদ্ধে সরকারি অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার হিসাবে। 

এতে অভিনয় প্রসঙ্গে নিরব বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা। নির্মাণশৈলীও দারুণ হয়েছে। বলা যায় ঈদে উপভোগ করার মতো একটি সিনেমা। আমার বিশ্বাস, সিনেমাটি দেখে দর্শক বেশ আনন্দ পাবেন।’ বুবলী বলেন, ‘ক্যারিয়ারে এ সিনেমা দিয়েই একা পথচলা শুরু করেছি। সহশিল্পী, পরিচালক, ইউনিট-দারুণ পরিবেশ ছিল। কাজ করার সময় সবাই সহযোগিতা করেছেন। 

আর ক্যাসিনো নিয়ে আগে থেকেই কিছু বলতে চাই না। শুধু বলব, দর্শক সিনেমাহলে একবার গেলে, আবারও যেতে ইচ্ছা করবে।’ সম্প্রতি এ সিনেমার টিজার প্রকাশ হয়েছে। এতে পুলিশের ভূমিকায় নিরব যেমন চমক দেখিয়েছেন, তেমনি বুবলীকে দেখা গেল রহস্যময়ী চরিত্রে।

Advertisement

বুবলী নিরব ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম