Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সার্বিয়ায় নাইটক্লাব মাতালেন সামান্থা (ভিডিও)

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০২:৩২ পিএম

সার্বিয়ায় নাইটক্লাব মাতালেন সামান্থা (ভিডিও)

Advertisement

ভারতীয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু শুটিংয়ের কাজে এ মুহূর্তে সার্বিয়ায় রয়েছেন। সেখানে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করছেন। 

গত শনিবার বেলগ্রেডের একটি নাইটক্লাব থেকে সামান্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে গানের তালে তালে নাচতে দেখা যায়।

ভিডিওতে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম নম্বর 'উ অন্তভা’য় নাচতে দেখা গেছে সামান্থাকে। তার সঙ্গে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ানসহ উপস্থিত আরও অনেকেই। 

‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। এ সময় বরুণের সঙ্গে হালকা আলাপও সারেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে— ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’

এ মুহূর্তে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিং করছেন। সে কারণেই সার্বিয়ায় রয়েছেন তারা।

Advertisement

সামান্থা গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম