স্বামী-সন্তানদের নিয়ে প্রথম বিয়ের দাওয়াতে যাচ্ছেন সানি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এই প্রথমবার স্বামী-সন্তানদের নিয়ে কোনো বিয়ের দাওয়াতে অংশ নিতে যাচ্ছেন সানি লিওন। রোববার ইনস্টাগ্রামে পারিবারিক একটি ছবি পোস্ট করে এমনটি জানান অভিনেত্রী।
মুম্বাইয়ে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভাটের বিয়ের দাওয়াতে যাওয়ার আগে পরিবারের সঙ্গে এ ছবি তুলেছেন অভিনেত্রী।
ছবিটি শেয়ার করে সানি ক্যাপশনে লেখেন- ‘বিয়ের জন্য আমাদের প্রথম পারিবারিক সফর! অনেক উত্তেজনাপূর্ণ!’
ড্যানিয়েলকে বিয়ে করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন তিনি। সেখানেই এক রোস্তোরাঁয় ড্যানিয়েলের সঙ্গে তার প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই সানির সৌন্দর্যের প্রেমে পড়েন ড্যানিয়েল। সেদিন সানির কাছে এসেই তার নাম জিজ্ঞাসা করেছিলেন। এমনকি ফোন নম্বর ও ইমেল আইডিও নিয়ে নেন ড্যানিয়েল।
প্রথম দিন ডেটে গিয়েই একে অপরের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা সময় কাটিয়েছিলেন। তারপর থেকে ভালোলাগা শুরু। একে অপরকে ফুল দেওয়া-নেওয়া চলতেই থাকে। দীর্ঘ তিন বছর ডেটিংয়ের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।
