Logo
Logo
×

Advertisement

বিনোদন

৬ বছর পর ছেলের সিনেমায় সোহেল রানা

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০২:৫৬ পিএম

৬ বছর পর ছেলের সিনেমায় সোহেল রানা

Advertisement

এক ব্যক্তি রাতে সানগ্লাস পরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। উঠে আসে মুক্তিযুদ্ধও। এমনই এক গল্পে সিনেমা বানিয়েছেন বরেণ্য চিত্রনায়ক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। ‘গোয়িং হোম’ নামের এ ছবিটি তার ক্যারিয়ারের দ্বিতীয় নির্মাণ।

নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন মাশরুর। এতে অন্যতম একটি চরিত্রে দেখা যাবে সোহেল রানাকে।

এ নিয়ে মাশরুর বলেন, ‘সিনেমা নির্মাণে অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। সেই হিসেবে এবারও আমার বাবা সোহেল রানাকে নিতে হয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আপনারা তাকে একটি অন্যরকম চরিত্রে দেখতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘মাঝে আব্বু-আম্মু অসুস্থ ছিলেন। সেটি নিয়ে আমাদের অনেক ধকল গেছে। এখন আল্লাহর রহমতে দুজনেই ভালো আছেন। সে জন্যই চাইছি সিনেমাটি মুক্তি দিতে। ঈদে চাইলেও সম্ভব নয়। কারণ হল নিয়ে মারামারি পরিস্থিতি হবে। আমার ইচ্ছা ঈদের দুই সপ্তাহ পর সিনেমাটি মুক্তি দেব।’

‘গোয়িং হোম’ সিনেমায় আরও অভিনয় করেছেন সরাত জাহান জেরি, ফাহিম ফারুক প্রমুখ।

Advertisement

সোহেল রানা গোয়িং হোম

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম