Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমেরিকায় একঝাঁক তারকা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৯:৫১ এএম

আমেরিকায় একঝাঁক তারকা

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে গতকাল দেশ থেকে একঝাঁক তারকা উড়াল দিয়েছেন। অনুষ্ঠানটি দুই ভাগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এর আয়োজন প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর আলম খান। আয়োজনের প্রথম অংশ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে, ২৫ জুন। এদিন থাকবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।

 এতে অংশ নেবেন নগরবাউল জেমস, তাহসান, চিরকুটের সুমীসহ আরও বেশক কয়েকজন সংগীতশিল্প। দ্বিতীয় পর্ব অর্থাৎ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে ১ জুলাই, ভার্জিনিয়ায়। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রেবেনা করিম জুঁই। অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে আমেরিকায় পৌঁছেছেন তারা। যুক্তরাষ্ট্র ভ্রমণের পথে তারা ট্রানজিট রুট ব্যবহার করেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

সেখানে পৌঁছে পরবর্তী গন্তব্য ধরার আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করে মোশাররফ পত্নী জুঁই লিখেছেন ‘বিদায় দুবাই’। দুবাই বিমানবন্দরে খানিক অপেক্ষার সময়টা যে তারা সবাই দারুণ উপভোগ করেছেন, সেটাই জানিয়েছেন তারা। আয়োজন প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের আয়োজনে আরও উপস্থিত থাকবেন অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতীক হাসানসহ আরও অনেকে।

 

Advertisement

ঢালিউড মোশারফ করীম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম