Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জায়েদকে সঙ্গ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি: মিষ্টি জান্নাত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০১:০৪ পিএম

জায়েদকে সঙ্গ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি: মিষ্টি জান্নাত

Advertisement

বাংলাদেশি অভিনেত্রী-মডেল জান্নাতুল ফেরদৌস মিষ্টি বাংলা চলচ্চিত্র জগতে মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। সম্প্রতি তাকে নায়ক জায়েদ খানের সঙ্গে মিশতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে তিনি বলেছেন, জায়েদ খান আমার পরিবারের কাছে খুবই বিশ্বস্ত। তার সঙ্গে কোথাও গেলে পরিবারের পক্ষ থেকে কোনো বাধা দেয় না। শুধু তাই নয়, তার নাম বললেই আমার পরিবার আরও আগ্রহ দেখিয়ে যেতে বলে।  
সত্যি কথা বলতে, জায়েদের সঙ্গে থাকতে নিজেও স্বাচ্ছন্দ্যবোধ করি।

সম্প্রতি একটি লঞ্চ উদ্বোধনের পর গণমাধ্যমের মুখোমুখি হন এ অভিনেত্রী ।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে প্রথম লঞ্চে উঠলাম। বিদেশে উঠেছি। তবে দেশে এটিই আমার প্রথম। এটি সম্ভব হয়েছে জায়েদ খানের জন্য। সে আমার হাত ধরে ছিল বলে আমার সাহস হয়েছে। না হলে সম্ভব হতো না । সে সময় জায়েদ খান এ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন।

 

Advertisement

জান্নাতুল ফেরদৌস মিষ্টি ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম