Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিবের নায়িকা ইধিকার প্রথম নায়ক কে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০২:২৭ পিএম

শাকিবের নায়িকা ইধিকার প্রথম নায়ক কে?

Advertisement

ভারতীয় বাংলা সিরিয়ালে জনপ্রিয় মুখ ইধিকা পাল । ‘রিমলি’ ও ‘পিলু সিরিয়ালের এই অভিনেত্রী এখন বড়পর্দায় নাম লিখিয়েছেন।

বাংলাদেশের শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় তার কাজ করার কথা অনেক আগেই প্রকাশ্যে এসেছে। ‘পিলু’ সিরিয়ালের পরই বাংলাদেশের সিনেমায় আসেন ইধিকা। কিন্তু কলকাতায় নাকি আগেই আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি দিয়েই ইধিকার বড়পর্দায় যাত্রা। ওই সিনেমায় তার নায়কও সোহম।

তবে সেই সিনেমার বিষয়টি এখনো প্রকাশ্যে না আসায় এখনো মুখে কুলুপ এঁটে আছেন নায়ক-নায়িকা।

ইধিকা আপাতত ব্যস্ত বাংলাদেশের ছবি নিয়ে। শাকিবের সঙ্গে ইধিকা জুটি বেঁধেছেন ‘প্রিয়তমা’ সিনেমায়।

নতুন ছবিতে শাকিব-ইধিকা জুটি দর্শকের কতটা পছন্দ হয়, সেটিই এখন দেখার বিষয়।

 

Advertisement

ঢালিউড ইথিকা শাকিব খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম