Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যতবারই ভোটে দাঁড়াই আমার প্রার্থিতা বাতিল করা হয়: হিরো আলম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৫:৩৭ পিএম

যতবারই ভোটে দাঁড়াই আমার প্রার্থিতা বাতিল করা হয়: হিরো আলম

ফাইল ছবি

Advertisement

ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ঢাকা-১৭ থেকে উপনির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। দু:খ প্রকাশ করে হিরো আলম বলেন,‘যতবারই নির্বাচনে দাঁড়াই আমার প্রার্থিতা বাতিল করা হয়। প্রতিটাবারই কেন বাতিল করা হয় আমি জানি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভয়-ই পায় কিনা জানি না। এর আগেও দুবার প্রার্থিতা বাতিল হয়েছে। হাইকোর্টে থেকে এনে ভোটও করেছি, ভোটে জিতেছি; ফলাফল জিরো।’

রোববার প্রার্থিতা বাতিল হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। 

এর আগে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান হিরো আলমসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। মুনীর হোসাইন জানান, ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাকি আট জনের বাতিল হয়েছে।

প্রার্থিতা বাতিল প্রশ্নে হিরো আলম আরও বলেন, ‘আমার জনপ্রিয়তাকে ভয় না পেলে বারবার কেন হ্যারাস করা হচ্ছে? আমি হাইকোর্টে গেলে প্রার্থিতা ফেরত পাব।’

এ বিষয়ে কোনো মামলা করবেন কিনা, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা পরে জানাবো।’

কেন প্রার্থিতা বাতিল হলো, জানতে চাইলে স্বতন্ত্র এই প্রার্থী নির্বাচন কমিশনকে দোষারোপ করে বলেন, ‘তারা আমার বিরুদ্ধে বিদ্যুৎ বিল, ঋণখেলাপি, মামলা কিছু বের করতে পারেনি। তারা বলছে, আমি যে ভোটারদের স্বাক্ষর দিয়েছিলাম, তাদের তারা খুঁজে পায়নি। স্বাক্ষর করাদের মধ্যে তিন জনতো আমার সঙ্গেই ছিল। সেটা দেখতে বললাম, দেখল না।’

তিনি বলেন, তারা (নির্বাচন কমিশনের লোকজন) এলাকায় গিয়ে নাকি স্বাক্ষরকারী ভোটারদের খুঁজে পায়নি। তারা গুলশান-বনানী এলাকায় না গিয়ে বস্তি এলাকায় গেছে। সেখানে চায়ের দোকানি যখন শুনেছে তাকে খুঁজতে পুলিশ আসছে, তখন সে কিছু না ভেবেই পালিয়ে গেছে। ৬ জন পুলিশ সঙ্গে নিয়ে গেলে কে আপনাকে তথ্য দেবে। আমার সঙ্গে তারা অন্যায় করল।

আপনার ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান, নিকেতন ও বনানী এলাকার ভোটারের কাছে যায়নি। কমিশন বস্তি এলাকায় গেছে। বস্তি এলাকার মানুষ পুলিশ দেখলে এমনিতেই ভয় পায়। কমিশন কড়াইল বস্তি এলাকায় গেছে। সিভিল ড্রেসে যেতে পারত অথচ পুলিশ নিয়ে গেছে।

আদালতে যাবেন কিনা? এ প্রসঙ্গে হিরো বলেন, ভোটে লড়াই থাকে। এর আগেও আমি হাইকোর্টে গিয়ে প্রার্থিতা নিয়ে এসেছি। এরপর ভোটও করছি। এরপরও যদি আমি চেষ্টা করে প্রার্থিতা নিয়ে আসি, ভোটের ফলাফল পাব কিনা তাও জানি না। মামলা করব কিনা, ভোট করব কিনা- তা পরে জানাব।

Advertisement

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম