Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৯:০১ পিএম

আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম

ফাইল ছবি

Advertisement

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হাইকোর্টে আসেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সোমবার বিকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের চেম্বারে হিরো আলমের সঙ্গে কথা হয় গণমাধ্যম কর্মীদের।

এ সময় তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার প্রস্তুতি নিতে এসেছি। মঙ্গলবার ইসিতে আপিল করব। আপিলে যদি মনোনয়নপত্র ফিরে না পাই তাহলে হাইকোর্টে রিট করব। নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।

গত রোববার হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

এর কারণ হিসেবে তিনি বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও সই প্রয়োজন হয়; কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের সই নিতে পারেননি হিরো আলম। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাতজনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Advertisement

ইসি আইনি লড়াই প্রস্তুতি হিরো আলম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম