Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাপী দাসের জন্য ‘ভালোবাসি জ্যোৎস্নায়’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৭:২১ পিএম

বাপী দাসের জন্য ‘ভালোবাসি জ্যোৎস্নায়’

ছবি: যুগান্তর

Advertisement

সত্তর দশকের কলকাতার জনপ্রিয় বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলি। এ গানের জনপ্রিয়তা বাংলাদেশেও রয়েছে। সেই মহীনের ঘোড়াগুলির অন্যতম সদস্য তাপস বাপী দাস বেশ কদিন ধরে লড়ছেন ক্যান্সারের সঙ্গে। এ গুণীর চিকিৎসার সহায়তায় বাংলাদেশি শিল্পীরা আয়োজন করেছেন কনসার্ট ‘ভালোবাসি জ্যোৎস্নায়’। 

এ কনসার্ট থেকে সংগ্রহীত সব অর্থ ব্যয় করা হবে তাপস বাপী দাসের চিকিৎসায়। এখানে প্রত্যেক শিল্পী গান গাইবেন, বাজাবেন মহীনের গানের প্রতি ভালোবাসা আর বাপীর প্রতি শ্রদ্ধাবোধ থেকে। ১৪ জুলাই শুক্রবার বিকাল ৪টায় ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ কনসার্ট শুরু হবে। 

কনসার্ট নিয়ে অন্যতম আয়োজক গৌতম শুভ জানান, বাপী দাস ক্যান্সারের সঙ্গে লড়ছেন অনেকদিন ধরে। পশ্চিমবঙ্গ সরকার তার পাশে দাঁড়িয়েছে। কলকাতার শিল্পীরাও তার জন্য কনসার্ট করে অর্থ সংগ্রহ করেছে। এবার আমাদের পালা। আমাদের মনে হয়েছে বাংলাদেশে আমরা যারা মহীনের গান শুনে বড় হয়েছি, তাদেরও ইচ্ছে আছে ভালোবাসা প্রকাশের। সেই ইচ্ছা থেকেই এ আয়োজন।

এ বর্ষায় মহীনের গানে যারা অংশ নিচ্ছেন তারা হলেন- অর্ঘ্য, অন্তু দাস, আরমীন মূসা, আসির আরমান, আহনাফ খান অনিক, আহমেদ হাসান সানি, কাকতাল, জয় শাহরিয়ার, তানযীর তুহিন (আভাস), তিলক, দ্যা রেহমান ড্যুও, নাঈম মাহমুদ, প্রবর রিপন (সোনার বাংলা সার্কাস), ফারহান, ফারাহ দিবা তাসনিম, ভাষা, মাঈশা মারিয়াম, মাসুদ হাসান উজ্জ্বল, মিশু (শহরতলী), মুয়ীজ মাহফুজ, মুসা কলিম মুকুল, রাজু (সহজিয়া), রাব্বি (সহজিয়া), রায়হানুল ইসলাম শুভ্র, রাশিদ শরীফ শোয়েব (মেঘদল), রিয়াদ হাসান, রোকসানা আমিন, লাবিক কামাল গৌরব, লিমন, লিসান, সন্ধি, সভ্যতা, সালেকিন, সিনা হাসান (বাংলা ফাইভ), সুহৃদ ও শুভেন্দু দাস শুভ।

আয়োজকদের আরেকজন সৈকত বিশ্বাস টুটুল জানান, ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রির কাজ। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা (টিকেট+পোস্টার), ১০০০ টাকা (টিকেট+পোস্টার+বুকলেট), ২০০০ টাকা (টিকেট+পোস্টার+বুকলেট+স্যুভেনির টি-শার্ট) ও ৫০০০ টাকা (বাপীদার স্বাক্ষরিত টি-শার্ট)। টিকিট পাওয়া যাচ্ছে অ্যাকোস্টিকা (সাইন্সল্যাব), মেটাল ফ্রিক টি-শার্ট (মিরপুর ২, বাড্ডা), মেঠোপথ (দোকান ১১৯, তিনতলা, আজিজ সুপার মার্কেট, শাহবাগ) ও অনলাইনে।

আয়োজনটির সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে ইভেন্টহোলিক, অ্যাকোস্টিকা ও আজব প্রকাশ।

যে কোনো ধরনের যোগাযোগ: ০১৭১৩৪১৫৮৪০, ০১৭৯৭৫৫৭৯০২।

Advertisement

কলকাতা ব্যান্ড অর্থ ক্যান্সার চিকিৎসা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম