Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিহাকে নিয়ে ফারহানের ‘সুইট প্রবলেম’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:২৬ পিএম

নিহাকে নিয়ে ফারহানের ‘সুইট প্রবলেম’

Advertisement

বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান জারিফ। যৌথ পরিবারের আদরের মেয়ে মাইশা। রাস্তার যে স্থানে মাইশা হাগ করেছিল, সেখানে একটি স্মৃতিস্তম্ভ বানানোর উদ্যোগ নেয় জারিফ। অথচ বেকার জারিফ চলেন বাবার এটিএম কার্ড থেকে চুরি করে টাকা তুলে। জারিফের এমন বেকারত্ব আর পাগলামি রোধ করার চেষ্টা করে মাইশা। চলতে থাকে জটিল ও মিষ্টি প্রেমের গল্প।

প্রেমিকার জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর বিষয়ে একেবারে উদাসীন। ঈদে আসছে এমনই এক বাউণ্ডুলে প্রেমিকের গল্প নিয়ে নাটক। জারিফ চরিত্রে ফারহান আর মাইশা করবেন নাজনীন নাহার নিহা।

দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক ‘সুইট প্রবলেম’ নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন সাজ্জাদ স্বপন। এতে আরও অভিনয় করবেন মুশফিক।

নির্মাতা হিমি জানান, ‘এটি পুরোটাই রোমান্টিক ঘরানার একটি গল্প। যেখানে প্রেমিকের পাগলামি আর প্রেমিকার সিরিয়াসনেস তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘সুইট প্রবলেম’।

Advertisement

ঈদ বিশেষ নাটক সুইট প্রবলেম

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম