Logo
Logo
×

Advertisement

বিনোদন

করোনাকালে লেখা সেরা গানের জন্য টিভিএফবি অ্যাওয়ার্ড পেলেন মিজান মালিক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৮:৪৭ পিএম

করোনাকালে লেখা সেরা গানের জন্য টিভিএফবি অ্যাওয়ার্ড পেলেন মিজান মালিক

Advertisement

করোনাকালে মানুষ ছিলেন জীবন-মৃত্যুর মাঝে। সে এক উৎকণ্ঠার জীবন। কেউ যেনো কারো না। সেই সময়ে বিপন্ন মানুষের জন্য সাংবাদিক,সৃজনশীল লেখক ও গীতিকার মিজান মালিক লিখেছেন অসংখ্য গান। 

দেশে করোনার শনাক্ত হ‌ওয়ার শুরুর দিকে প্রথম গান লিখেছেন তিনি। 'প্রার্থনা' শিরোনামে ওই গানটি গেয়েছিলেন শিল্পী খালেদ মুন্না ও প্রীতম। সঙ্গীত পরিচালক ছিলেন জাহিদ বাশার পংকজ। গানটি মানুষের মনে ভীষণভাবে দাগ কাটে। 

এরপর আরও অনেকগুলো গান লিখেন তিনি। আরাধনা, মতবাদ, শুভ্র পৃথিবী, বাংলাদেশ, বদলে যাই, সখের মানুষ, আস্থা- এসব মানুষকে উজ্জীবিত করে। কষ্টের সময়ে মানুষের মনোবলকে আরও চাঙ্গা রাখতে গানগুলো ছিল টনিকের মতো। গানগুলো স্বীকৃতিও পেয়েছে।

বুধবার টেলিভিশনে দর্শক ফোরাম (টিভিএফবি) করোনা যোদ্ধা ও সেরা গীতিকার হিসেবে (চলো বদলে যাই) গানের জন্য পুরস্কৃত হলেন সাংবাদিক-গীতিকার মিজান মালিক। গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী সুমন রাহাত ও প্রিতম।

এদিন দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন টিভিএফবির সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ ও সদস্য সচিব শফিকুল আলম মিলন।

প্রসঙ্গত, মিজান মালিক দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা যুগান্তরের সিটি এডিটর। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ, অনুসন্ধানী সাংবাদিকতায় দুদক মিডিয়া এ‌ওয়ার্ড, টিআইবি অ্যাওয়ার্ড, ডিআর‌ইউ এবং ক্র্যাব এওয়ার্ড অর্জন করেন। 

এ ছাড়া জনপ্রিয় গানের জন্য তিনি বাচসাস অ্যাওয়ার্ড পান। 'গল্প ছাড়া মলাট' ও 'মন খারাপের পোস্টার' শিরোনামে তার দুটো জনপ্রিয় কাব্যগ্রন্থ রয়েছে।
 

Advertisement

গান টিভিএফবি অ্যাওয়ার্ড মিজান মালিক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম