Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কিয়ারার জুতা হাতে নিয়ে সমালোচিত নায়ক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:২৫ পিএম

কিয়ারার জুতা হাতে নিয়ে সমালোচিত নায়ক

Advertisement

কয়েক মাস আগে হৃতিক রোশনের হাতে প্রেমিকা সাবা আজাদের জুতা দেখে হইচই পড়েছিল। এবার সেই একই দৃশ্য দেখা যায় রানি মুখোপাধ্যায়ের বাড়ির বাইরে। নায়িকার শাশুড়িমা পামেলা চোপড়ার মৃত্যুর পর রানি এবং আদিত্য চোপড়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সেখানে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে যে আলিয়ার জুতা নিজে হাতে রাখছেন রণবীর। সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো ‘সত্য প্রেম কি কথা’র প্রচার মঞ্চে। নতুন ছবির প্রচারে তুমুল ব্যস্ত কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি।

মুম্বাইয়ে ছবির একটি গান লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন তারা। সেখানে সেই গান তারা পরিবেশনও করেন। গরবা নাচ করার জন্য পায়ের হিল জুতা খুলে রেখেছিলেন কিয়ারা। নাচের শেষে নিজে হাতে কিয়ারার জুতা এগিয়ে দিলেন নায়িকার পায়ে, যা দর্শক মোটেই ভালোভাবে নেননি। এতে একের পর এক বিরূপ মন্তব্য এসেছে। যদিও কার্তিকভক্তরা তার এই আচরণে প্রশংসায় পঞ্চমুখ। তবে অনেকেরই মতো যে এই সবটাই তাদের প্রচারের উদ্দেশ্যে।

ছবির শুটিং শেষ হওয়ার আগেই সমস্যার মুখে পড়েছিল গোটা টিম। শুটিং ফ্লোর থেকেই ফাঁস হয় গানের দৃশ্যের ভিডিও। তবে ছবির গান নিয়ে হয়েছে বেশ চর্চা। এক দম্পতির রসায়নের গল্প বলতে চলেছে এই ছবি। তাই ছবির প্রচারের ক্ষেত্রেও সেই ধরনের কৌশলের দিকেই ঝুঁকছেন নির্মাতারা।

কার্তিকের সঙ্গে কিয়ারার নিজের বিয়ের ওই ছবি ‘রিক্রিয়েট’ করার নেপথ্যে রয়েছে সেই প্রচার কৌশলই। তবে ছবির প্রচারের জন্য নিজের ব্যক্তিগত মুহূর্তকেও ব্যবহার করে ফেলবেন অভিনেত্রী? কিয়ারার এই পদক্ষেপে অবাক তার অনুরাগীরা। কিয়ারার এই কাজে যে খুব খুশি হননি, তার প্রমাণ মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

Advertisement

কিয়ারা আদভানী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম