Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ওটিটিতে অভিষেক হচ্ছে কাজলের

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০২:১৮ এএম

ওটিটিতে অভিষেক হচ্ছে কাজলের

Advertisement

বলিউডে সিনেমার পর্দায় এক সময়ের ঝড় তোলা নায়িকা কাজল। মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন। বড়পর্দায় তার অভিনীত একাধিক সিনেমা গত কয়েক বছরে মুক্তি পেয়েছে। এবার এই অভিনেত্রীকে দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। ‘লাস্ট স্টোরিজ-২’ নামে একটি সিনেমার প্রচারেই ব্যস্ত তিনি। 

ওটিটিতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘শুরুতে ওটিটিতে কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহী ছিলাম না। আমি অমিতকে (পরিচালক) প্রথম যে প্রশ্নটি করেছিলাম সেটা হলো, এটার জন্য আমাকে কেন ভেবেছেন? উনি জোর দিয়েছিলেন আমি যেন চিত্রনাট্যটা পড়ি। তিনি দেখতে বলেছিলেন, এই গল্পে আমি নিজেকে খুঁজে পাই কিনা; কিন্তু আমি যখন প্রথমবার চিত্রনাট্য শুনেছিলাম তখন মনে হয়েছিল কই এখানে তো নিজেকে খুঁজে পাচ্ছি না। তবে পুরোটা পড়ার পর চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় মনে হয়েছে যে, শেষপর্যন্ত কাজটি করতে হ্যাঁ বলে দিয়েছি। আসলে এটাই ছিল আমাকে দিয়ে কাজ করাতে পরিচালকের ট্রিক্স।’ 

সাক্ষাৎকারে তিনি পূর্বের এবং বর্তমানে কাজের পরিবেশ নিয়েও স্মৃতিচারণ করেছেন।

Advertisement

বলিউডে সিনেমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম