Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে এফডিসিতে কুরবানি দেবেন না পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১২:১১ পিএম

যে কারণে এফডিসিতে কুরবানি দেবেন না পরীমনি

Advertisement

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কুরবানি দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। এরপর ৫ বছর ধারাবাহিকভাবে কুরবানি দেন। 

সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কুরবানি দিয়েছেন আলোচিত এ নায়িকা। তবে সে বছর এফডিসির ভেতর কুরবানি দেওয়া নিষেধাজ্ঞা থাকায় বাইরে কুরবানি দিতে হয় পরীমনিকে।
আসছে পবিত্র ঈদুল আজহায় কুরবানি দেবেন কিনা জানতে চাইলে গণমাধ্যমকে পরীমনি বলেন, অবশ্যই কুরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

এর আগে পরী জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কুরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের মাঝে মাংস বিতরণ করবেন। কিন্তু ২০২২ সালে এফডিসিতে কুরবানি দিতে দেখা যায়নি পরীমনিকে।  

এর কারণ হয়তো তার মনের ভেতর জমা অনেক চাপা কষ্ট। যে প্রিয় কর্মস্থল এফডিসির জন্য এক ধরনের শপথ নিয়েছিলেন প্রতিবছর কুরবানি দেওয়ার সেই জায়গা থেকে কিছুসংখ্যক মানুষের প্রতি ক্ষোভ থাকায় অভিমান করে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তাকে। অথচ পরীমনির হাত ধরেই এফডিসিতে কুরবানি দেওয়ার রীতি চালু হয়েছিল।
 

Advertisement

পরীমনি ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম