Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘জিম্মি’ নিয়ে আসছেন শিরীন শিলা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৯:১৭ পিএম

‘জিম্মি’ নিয়ে আসছেন শিরীন শিলা

Advertisement

এ প্রজন্মের চিত্রনায়িকা শিরীন শিলা। কুরবানি ঈদে তার অভিনীত একটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। নাম ‘জিম্মি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়োর হোসেন ডিপজল। এটি ডিপজলের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হয়েছে। পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এরইমধ্যে সিনেমাটির ট্রেইলারও প্রকাশ হয়েছে। 

এতে অভিনয় প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘মনতাজুর রহমান আকবর স্যারের পরিচালনায় জি সিনেমাতে অভিনয় করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। কারণ এ সিনেমায় আমি অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছি। এজন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ডিপজল ভাইও আমাকে অভিনয় করার ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে এতে অভিনয় করা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। ট্রেইলার প্রকাশের পর অনেকেই প্রশংসা করছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’ 

বর্তমানে এ নায়িকা  মেহেদীর পরিচালনায় ‘শেষ বাজি’ নামে একটি সিনেমার কাজ করছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’, সাদেক সিদ্দকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’, মেহেদীর ‘নদীর জলে শাপলা ভাসে’ ও চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ সিনেমাগুলো। 

এদিকে রোববার (২৫ জুন) শিরীন শিলার জন্মদিন। দিনটি তিনি তার পরিবারের সদস্যসহ চলচ্চিত্রে তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিশেষভাবে উদযাপন করবেন বলে জানিয়েছেন।
 

Advertisement

‘জিম্মি’ শিরীন শিলা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম