Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৩ কোটি রুপিতে চাষাবাদের জমি কিনলেন সুহানা খান!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৯:০৪ এএম

১৩ কোটি রুপিতে চাষাবাদের জমি কিনলেন সুহানা খান!

Advertisement

বলিউড সুপারস্টার কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান আলিবাগের থাল গ্রামে ১৩ কোটি রুপি মূল্যের কৃষি জমি কিনেছেন বলে জানা গেছে। 

এ জমি কেনার সময় রেজিস্ট্রেশন পেপারে নিজেকে ‘‌এগ্রিকালচারিস্ট’ বলে পরিচয় দিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমস’র।

মহারাষ্ট্রের একটি দ্বীপ অঞ্চল আলিবাগ। সেখানেই শহর থেকে দূরে থল গ্রামে কৃষিজমি কিনেছেন সুহানা। জমির দাম পড়েছে সর্বমোট ১২ কোটি ৯১ লাখ রুপি।

হিন্দুস্তান টাইমস অনুসারে, সুহানা দেড় একর জমি কিনেছেন। এতে প্রায় ২ হাজার ২১৮ বর্গফুটের অবকাঠামো রয়েছে। ভারতীয় জনপ্রিয় রিয়েল এস্টেট ওয়েবসাইট ইনডেক্স ডটকম অনুযায়ী, জমির জন্য স্ট্যাম্প ডিউটি পড়েছে ৭৭ লাখ ৪৬ হাজার রুপি। এটি কেনার পর সুহানা এর নাম দিয়েছেন ‘‌দেজা ভু ফার্ম প্রাইভেট লিমিটেড’। এর পরিচালক হিসেবে থাকছেন গৌরি খানের মা সবিতা ছিব্বার ও তার বোন নমিতা ছিব্বার।

প্রসঙ্গত, থল গ্রামের এই সম্পত্তির সঙ্গে বলিউডের একটি সংযোগ আছে। মূলত, এই কৃষিজমিটি সুহানা কিনেছেন হিন্দি ছবির দুনিয়ার প্রবীণ অভিনেত্রী দুর্গা খোটের পরিবারের তিন কন্যা অঞ্জলি, প্রিয়া, আর রেখা খোটের থেকে। তারা উত্তরাধিকার সূত্রে জমিটি পেয়েছিলেন। আর এখন সুহানার নামে এই জমি। তাছাড়াও, আলিবাগে জমি কেনার পেছনে সুহানার আরও কিছু কারণ আছে। 

এ জায়গায়ই শাহরুখ খানের জমি কেনা আছে। সেখানে আছে সমুদ্রমুখি বিলাসবহুল বাড়ি। তিনি মাঝে মাঝেই সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি দিয়ে থাকেন। তার ৫২তম জন্মদিনে একটি বড় পার্টি দিয়েছিলেন আলিবাগের বাংলোয়। এতে একটি বড় সুইমিং পুল ও একটি হেলিপ্যাড রয়েছে। আলিবাগের মূল শহর থেকে ১২ মিনিট গাড়ি চালিয়ে সুহানার এ প্লটে যাওয়া যায়।

Advertisement

সুহানা খান শাহরুখ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম