Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে মাহফুজে মুগ্ধ পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:৩৬ এএম

যে কারণে মাহফুজে মুগ্ধ পরীমনি

Advertisement

এবার ঈদে ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোটপর্দার নন্দিত অভিনেতা মাহফুজ আহমেদ। ছবিটির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন তিনি। সম্প্রতি এ ছবির এক প্রেস মিটিংয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। তার কথাগুলো মুগ্ধ করেছেন পরীমনিকে। সামাজিকমাধ্যমে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

রোববার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। ওই ভিডিওতে দেখা গেছে মাহফুজকে। প্রহেলিকার প্রচারণামূলক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি।

সে সময় মাহফুজ বলেন, ‘সুবর্ণা মোস্তফা যখন পরিণত অভিনেত্রী তখন তাকে আমরা আর পাইনি। একজন বিপাশা হায়াত, শমী কায়সার আফসানা মিমি একদিনে হননি। কিন্তু এরা যখন পরিণত হলেন তখন আমরা আর তাদের স্ক্রিনে পেলাম না। এটা ভীষণ লজ্জার। শাবনূরের মতো অভিনেত্রী খুঁজে পাওয়া দুষ্কর। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’

এ সময় চলচ্চিত্রাঙ্গনের কাদা ছোঁড়াছুড়ি নিয়ে তিনি বলেন, ‘আমি চাই শাকিব, নিশো, নীরব, আমি আমাদের সবার ছবি একসঙ্গে দেখতে। আমরা সবার সিনেমার প্রতি শুভকামনা রাখব। ছবির জায়গায় ছবি প্রতিযোগিতা করবে। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে কাঁদা ছোঁড়াছুড়ি হবে কেন।’

চলচ্চিত্রাঙ্গন নিয়ে মাহফুজের এমন কথা পরীমনিকে মুগ্ধ করেছেন। ক্যাপশনে তিনি তা প্রকাশ করে লিখেছেন, ‘কী সুন্দর, সহজ করে বললেন! মুগ্ধ হয়ে শুনি শুধু।’

‘প্রহেলিকা’ ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে মাহফুজ আহমেদের বিপরীতে আছেন শবনম বুবলী।

Advertisement

মাহফুজ পরীমনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম