Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

না ফেরার দেশে মিতা চৌধুরী 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৩:২২ এএম

না ফেরার দেশে মিতা চৌধুরী 

Advertisement

দেশের প্রথিতযশা নাট্যশিল্পী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মিতা চৌধুরী মারা গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন মেয়ে।

অভিনেত্রীর মেয়ে নাভিন ফেসবুকে মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১০টার দিকে তিনি ফেসবুকে লিখেছেন, তার মা (অভিনেত্রী মিতা চৌধুরী) আজ রাতে মারা গেছেন। 

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আরেক প্রখ্যাত অভিনেত্রী ও সংসদ সদস্য  সুবর্ণা মুস্তাফাও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মিতা চৌধুরীর মৃত্যুর খবর জানিয়ে সুবর্ণা মুস্তাফা নিজের প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করেছিলেন বলে জানিয়ে একসঙ্গেকার ছবি শেয়ার করেছেন।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। 

শুধু টিভি নাটকই নয়, মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।
 

Advertisement

মিতা চৌধূরী নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম