Logo
Logo
×

Advertisement

বিনোদন

গুরুতর অসুস্থ ম্যাডোনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৯:২৪ এএম

গুরুতর অসুস্থ ম্যাডোনা

Advertisement

বিখ্যাত পপসম্রাজ্ঞী ম্যাডোনা গুরুতর অসুস্থ। তাকে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে এক রাত রাখা হয়।এখন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালেই রাখা হয়েছে।

সামনে গায়িকার একটি সঙ্গীত সফর ছিল। তার প্রস্তুতিই নিচ্ছিলেন তিনি। চলছিল রিহার্সেলও। তার আগেই তিনি এভাবে অসুস্থ হয়ে পড়েন। 

ম্যাডোনার দীর্ঘদিনের ম্যানেজার গাই অসিয়ারি জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।

আসিয়ারির বরাত দিয়ে পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে এখনও চিকিৎসা চলছে ম্যাডোনার। 

এক ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয় 'শনিবার, ২৪ জুন ম্যাডোনার একটি গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। এটার কারণে তাকে এক রাত আইসিইউতে কাটাতে হয়েছিল।'

৬৫ বছর বয়সি এই পপতারকার অসুস্থতার কারণে আপাতত তার সব শো ও ইভেন্ট স্থগিত করা হয়েছে।

উল্লেখ, অসুস্থ হওয়ার আগে ২০ জুন ম্যাডোনা ইন্সটাগ্রামে লিখেছিলেন ' ঝড়ের আগে শান্ত….(The Calm Before The Storm...) ' 
সঙ্গীত সফরের কথা ভেবেই হয়তো একথা লিখেছিলেন তিনি। 

Advertisement

পপসম্রাজ্ঞী গায়িকা ম্যাডোনা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম