Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার কারণ জানালেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৯:৩৪ এএম

ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার কারণ জানালেন হিরো আলম

ফাইল ছবি

Advertisement

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়াকে প্রতিবাদের মশাল হিসেবে আখ্যায়িত করেছেন।

বগুড়ায় নিজ এলাকায় ঈদের নামাজ শেষে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার এরুলিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন হিরো আলম। পরে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় বাবা আবদুর রাজ্জাক ও ছেলে আবির আলম তার সঙ্গে ছিলেন।

হিরো আলম বলেন, সারা দেশে তার অগণিত ভক্ত আছে। ভক্তদের জন্য, বিশেষ করে গরিব মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পরও তাকে মেনে নিতে না পেরে ফলাফল ঘোষণার সময় তাকে ‘নয়ছয়’ করে হারিয়ে দেওয়া হয়েছে। ওই নয়ছয়ের ভোটের প্রতিবাদ করতেই তিনি ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।

নির্বাচন নিয়ে সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনোরকম হুমকি-ধমকি পাইনি। পরিবেশ অনেক ভালো ও শান্ত আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে অংশ নিচ্ছেন হিরো আলম।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়া-৪ আসনে একতারা প্রতীকে ৮৩৪ ভোট কম পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের কাছে হারেন তিনি।

Advertisement

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ঢাকা

Advertisement

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম