Logo
Logo
×

Advertisement

বিনোদন

মারধর ইস্যুতে মুখ খুললেন মিরাক্কেলের রনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম

মারধর ইস্যুতে মুখ খুললেন মিরাক্কেলের রনি

Advertisement

নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেলখ্যাত আবু হেনা রনিকে মারধর এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। শুক্রবার রাত ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে একটি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

রনি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।

তবে রনির দাবি ঘটনাটি তার সঙ্গে নয় বরং তার বন্ধুর সঙ্গে ঘটেছে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

রনি তার ওই স্ট্যাটাসে লেখেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত।পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কাথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধি দুজনের নামই ঢাকা পরেছে।

যারা আমার আহত হবার খবর শুনে খুশি হয়েছেন,তাদের জন্য সমবেদনা। আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা, চলেন উল্লাস করি।’

এর আগে রনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তার বন্ধুদের গায়ে হাত তোলা মানে তার গায়ে হাত তোলা।

আবু হেনা রনি বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা করা হয়েছে। আমার বন্ধুদের মারপিট করা মানে আমাকেও মারা। এসময় পুলিশ প্রশাসন আন্তরিক বলে উল্লেখ করেন তিনি। তিনি এই অন্যায় হামলার সঠিক বিচার চান।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, রাতে সিনেমা দেখার উদ্দেশ্যে রনি তার কয়েক বন্ধুকে সঙ্গে করে নিয়ে চাঁচকৈড় বাজারে আসেন। সময় রাস্তার ধারে গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় গাড়িষাপাড়ার এলাকার সাবলু মোল্লার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সাবুল মোল্লার লোকজন রনিসহ রনির বন্ধুদের উপর হামলা চালায় এ সময় রনির দুই বন্ধুকে মারপিট করে তারা। এবং রনিরদের গাড়ি ভাঙচুর করা হয়।

ঘটনাটিতে দুঃখ প্রকাশ করে গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, ‘পার্কিং নিয়ে কথাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

Advertisement

রনি মিরাক্কেল

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম