Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘মানুষের ভালোবাসা ভালো লাগে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম

‘মানুষের ভালোবাসা ভালো লাগে’

Advertisement

দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এ দিনটি তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। জন্মদিন উপলক্ষে পছন্দের খাবার রান্না করেছেন তার মা। 

পছন্দের খাবার সম্পর্কে জয়া বলেন, আম-দুধ আমার খুব প্রিয় খাবার। আরও অনেক খাবারই পছন্দের। এছাড়া মালাই চা খুব পছন্দ করি।

বিশেষ দিনটি নিয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে জন্মদিন হইচই করে পালন করা হয় না। কিন্তু পরিবারের সদস্যরা গতকাল রাতেই আমাকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন। এছাড়া কাছের মানুষ, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন রাত থেকেই। মানুষের এত এত ভালোবাসা ভালো লাগে।

জীবনকে কিভাবে দেখেন? এমন এক প্রশ্নের জবাবে জয়া বলেন, জীবন ভীষণ সুন্দর। যদি তা অর্থবহ করা যায়। জীবনকে কর্ম দিয়ে অর্থবহ করতে পারলেই সত্যিকারের সুন্দর হয়ে উঠে।

তিনি আরও বলেন, ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি উপভোগ করেছি। বৃষ্টির শব্দ ভালো লাগে। বৃষ্টি পড়া দেখতেও ভালো লাগে।

Advertisement

জয়া আহসান মানুষ ভালোবাসা ভালো লাগে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম