Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বিয়ের জন্য আমি এখনো পরিণত নই’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ১০:৫৬ পিএম

‘বিয়ের জন্য আমি এখনো পরিণত নই’

Advertisement

কয়েক মাস ধরেই বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জন রটেছে। তবে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি এই অভিনেত্রী। 

সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বিয়ে করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনো আমার বিয়ের বয়স হয়নি, আমি বিয়ের জন্য পরিণত নই। আপাতত বিয়ে নিয়ে পরিকল্পনা নেই।

‘ড্রিম গার্ল ২’ ছবিতে প্রথমবার আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে অনন্যাকে। ছবিটি নিয়ে অনন্যা বলেন, এতে আমি বেশ মজার একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রকে ঘিরেই সবকিছু হতে থাকে। তবে ছবিতে অনেক চমক আছে। তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না।

সামনে বিক্রমাদিত্য মোতওয়ানির ছবিতে দেখা যাবে অনন্যাকে। ছবিটি নিয়ে খুব আশাবাদী অভিনেত্রী। তিনি মনে করছেন, ছবিটি এ সময়ের হিন্দি সিনেমার মধ্যে ব্যবসা সফল হবে। 

Advertisement

বিয়ে আমি এখন পরিণত নই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম