Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারও বিয়ের আশায় উদ্ভট কাণ্ড রাখির, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম

আবারও বিয়ের আশায় উদ্ভট কাণ্ড রাখির, ভিডিও ভাইরাল

Advertisement

আবারও বিয়ের স্বপ্ন দেখছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ‘ভালো’ স্বামী চাই রাখির। আর সে জন্যই আজব কাণ্ড ঘটালেন নিজের সঙ্গে! 

বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিজের মাথায় ৫টি ডিম ফাটালেন তিনি। সেই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বছর আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। এর পরই সংসারজীবনে অশান্তি। এরই মধ্যে কিছু দিন আগে মাকে হারান রাখি। সেই সময় তার পাশেই ছিলেন আদিল। কিন্তু এ ঘটনার কয়েক দিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে মারধর ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়।

অতীতের তিক্ত সব অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভালো বর চাই’ বলতে বলতেই নিজের মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।

এর পরই বিদ্রূপের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। আলোচনায় থাকার জন্য রাখির বিভিন্ন সময় উদ্ভট কর্মকাণ্ডের সমালোচনাও করছেন নেটিজেনরা।

Advertisement

রাখি বিয়ে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম