Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমানের মুখের ভাষা জঘন্য, বলছেন অভিনেত্রী 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৪:১৯ পিএম

সালমানের মুখের ভাষা জঘন্য, বলছেন অভিনেত্রী 

ফাইল ছবি

Advertisement

জাদ হাদিদের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার জেরে বহিষ্কৃত হন আকাঙ্ক্ষা পুরি। এর আগে রিয়েলিটি শো ‘বিগ বস: ওটিটি সিজন ২’-এর ঘর থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। এবার বলিউড অভিনেতা সালমান খানের মুখের ভাষা নিয়ে মুখ খুলেছেন তিনি।

বিগ বসের ঘরে দ্বিচারিতা করেন সালমান! টার্গেট করে নেন একজন প্রতিযোগীকে, এমনই অভিযোগ এনেছেন আকাঙ্ক্ষা। সালমানের কারণে মানসিক অবসাদেও ভুগছেন বলে অভিযোগ তার।

অভিনেত্রী বলেন, আমার মনে আছে, সালমান কীভাবে আমার সঙ্গে আচরণ করছিলেন। আমায় ‘ভুয়া’ বলে সম্বোধন করেন তিনি। তার গলায় যা তীক্ষ্ণতা ছিল, ভয়ঙ্কর! আমি তাকে আগে এভাবে কথা বলতে শুনিনি।

প্রকাশ্য মঞ্চে এভাবে কেউ কথা বলতে পারেন না। আকাঙ্ক্ষার কথায়, উনি যেভাবে আমাকে কটাক্ষ করতে শুরু করলেন। আমার নাকি কুমিরের চোখের জল। তিন দিন জেলে ছিলাম, আমি যেন ভয়ঙ্কর অন্যায় করেছিলাম।’ সালমানের আচরণে, রীতিমতো রেগে আগুন অভিনেত্রী।

এবারের শুরুর দিন থেকেই ‘বিগ বস’ নিয়ে উত্তেজনা। পুনিত কুমার বাইরে আসতেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ক্রমাগত মেজাজ হারাচ্ছেন সালমান খান। যদিও আকাঙ্ক্ষার অভিযোগের কোনো জবাব দেননি বলিউড ভাইজান।
 

Advertisement

বলিউড জাদিদ

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম